বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার: স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষ জনশক্তি ও বিনিয়োগে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার
  • ইন্দোনেশিয়ার বালি ও ফ্লোরেসে বন্যা, মৃত ৬

    ইন্দোনেশিয়ার বালি ও ফ্লোরেসে বন্যা, মৃত ৬
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়ার আকস্মিক বন্যায় দুই জনপ্রিয় পর্যটনকেন্দ্র, বালি ও ফ্লোরেস দ্বীপ, তলিয়ে গেছে। এতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে এবং আরও চারজন নিখোঁজ রয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর: এএফপি।

    জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে বালির চার জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। এতে অন্তত ৮৫ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

    অন্যদিকে সোমবার পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপেও আকস্মিক বন্যা আঘাত হানে। এতে ১৮টি গ্রামের সড়ক যোগাযোগ ও ফোন সেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানান আবদুল মুহারি।

    দুটি দ্বীপেই প্রাণহানি ঘটেছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির প্রধান সুহারিয়ানতো। তিনি বলেন, বালির জেমব্রানা জেলায় দুইজন মারা গেছেন। আর পূর্ব নুসা তেঙ্গারার নাগেকেও জেলায় চারজনের মৃত্যু হয়েছে এবং চারজন এখনো নিখোঁজ রয়েছে।

    তিনি আরও জানান, বুধবার পর্যন্ত বালির কিছু এলাকায় এখনো পানি জমে আছে, যদিও ফ্লোরেস দ্বীপের পানি নেমে গেছে।প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ইন্দোনেশিয়ায় বর্ষাকালে ভূমিধস, আকস্মিক বন্যা এবং জলবাহিত রোগ দেখা দেয়।

    জলবায়ু পরিবর্তনের কারণে মৌসুমি বৃষ্টির ধরণও বদলাচ্ছে। এতে বর্ষাকালের স্থায়িত্ব ও তীব্রতা বেড়েছে, বাড়ছে ভারি বৃষ্টি, আকস্মিক বন্যা ও ঝোড়ো হাওয়ার প্রবাহ।

    চলতি বছরের মার্চে জাভা দ্বীপে প্রবল বর্ষণের পর বন্যা ও ভূমিধসে তিনজনের মৃত্যু হয় এবং পাঁচজন নিখোঁজ হন। এর আগে জানুয়ারিতে মধ্য জাভার একটি শহরে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ২৫ জনের প্রাণহানি ঘটে।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন