বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দোনেৎস্কে রাশিয়ার বিমান হামলায় নিহত ২৪

    দোনেৎস্কে রাশিয়ার বিমান হামলায় নিহত ২৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক এলাকায় পেনশনের লাইনে দাঁড়িয়ে থাকা বেসামরিক মানুষদের লক্ষ্য করে রাশিয়া বিমান হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন এবং আরও ১৯ জন আহত হয়েছেন।

    মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে দোনেৎস্কের প্রবীণ নাগরিকরা পেনশন উত্তোলনের সময় এ হামলা হয়। হামলার শিকার এই অঞ্চলটি মূলত যুদ্ধের ফ্রন্টলাইনের কাছেই অবস্থিত। খবর বিবিসির।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নিহতরা সবাই সাধারণ মানুষ এবং তারা দোনেৎস্ক অঞ্চলের ইয়ারোভা গ্রামে পেনশন নিতে জড়ো হয়েছিলেন।

    স্লোভিয়ানস্ক শহরের উত্তরে ফ্রন্টলাইনের মাত্র কয়েক কিলোমিটার দূরে ইয়ারোভা গ্রামটি অবস্থিত। রুশ বাহিনী পূর্বাঞ্চলে ধীরে ধীরে অগ্রসর হওয়ায় এ অঞ্চল বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মৃতের সংখ্যা নিশ্চিত হলে এটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনীয় বেসামরিকদের ওপর অন্যতম ভয়াবহ হামলা হবে। রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরু হওয়ার ৪২ মাস পরও এ ধরনের হামলা অব্যাহত রয়েছে।

    এর আগে, গত আগস্টের শেষ দিকে কিয়েভে রাতের আঁধারে চালানো বিমান হামলায় ২৩ জন নিহত হয়েছিলেন। গত সপ্তাহান্তে রাশিয়া ইউক্রেনীয় রাজধানী কিয়েভে যুদ্ধ শুরুর পর আকাশপথে সবচেয়ে বড় হামলা চালায়। এতে সেখানকার প্রধান সরকারি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। জেলেনস্কির ভাষায়, এটি ছিল যুদ্ধ দীর্ঘায়িত করার লক্ষ্যে নিষ্ঠুর আক্রমণ।

    এদিকে ইয়ারোভায় হামলার ভয়াবহ ফুটেজ অনলাইনে প্রকাশ করে জেলেনস্কি বলেছেন, এই হামলার বর্ণনা দেওয়ার মতো কোনো শব্দ নেই। বিশ্ব এখন আর নীরব থাকতে পারে না। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জি-২০ ভুক্ত দেশগুলোকে রুশ এ হামলার ব্যাপারে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন