মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’
  • কাতারে ইসরাইলি হামলার নিন্দা জানালেন তারেক রহমান

    কাতারে ইসরাইলি হামলার নিন্দা জানালেন তারেক রহমান
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাতারে ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “কাতারের জনগণ এবং দেশটির আমির শেখ তামিম আল থানির প্রতি আমরা গভীর সংহতি প্রকাশ করছি।”

    আজ বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি এ সংক্রান্ত পোস্ট শেয়ার করেন। পোস্টে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কাতারের জনগণ ও নেতৃত্বকে সহায়তার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ সমাধানের প্রতি গুরুত্বারোপ করেন।

    তিনি আরও বলেন, “যেকোনো দেশ তার সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষা করার অধিকার রাখে। কাতারে চলমান সহিংসতার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং সকল পক্ষের প্রতি সংযম ও সংলাপের আহ্বান জানাচ্ছি।”

    আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘অবিলম্বে সামরিক হামলার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আন্তর্জাতিক নীতিমালা ও আদর্শের লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।’

    কাতারে ইসরায়েলের বিমান হামলার একটি ছবি যুক্ত করে ওই পোস্টে তারেক রহমান আরও লেখেন, ‘আমরা অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করা, জিম্মিদের মুক্তি এবং মানবতার পক্ষে একটি ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করছি।’

    এর আগে, গতকাল মঙ্গলবার ইসরায়েলের বিমান হামলায় কেঁপে ওঠে কাতার। ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

    ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, ‘হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন। এটি কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।’

    তিনি বলেন, ‘ইসরায়েলের এই বেপরোয়া আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই সহ্য করা হবে না। কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে লক্ষ্য করে চালানো যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে কাতার কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে। সর্বোচ্চ পর্যায়ে তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা দ্রুত জানানো হবে।’
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন