মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’
  • জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে ফের বৈঠকে বসবে ঐকমত্য কমিশন

    জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে ফের বৈঠকে বসবে ঐকমত্য কমিশন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঐকমত্য কমিশন জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পুনরায় বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। এই বৈঠক সম্ভাব্যভাবে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে। বৈঠকের পর কমিশন জুলাই জাতীয় সনদ এবং সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে সুপারিশ রাজনৈতিক দল ও সরকারের কাছে প্রেরণ করবে।

    এর আগে দুই পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা হয়েছে। সেখানে সংবিধান, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়। এগুলো নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। এই সনদের খসড়া ইতোমধ্যে চূড়ান্ত করেছে কমিশন।

    এসব মতামত সমন্বয় করে গত রোববার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছিল ঐকমত্য কমিশন। সেখানে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়, সংবিধানসংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য বিশেষ সাংবিধানিক আদেশ জারির সুপারিশ করা হবে। এটিই সনদ বাস্তবায়নের সবচেয়ে ভালো বিকল্প। আর সংবিধান–সম্পর্কিত নয়, এমন প্রস্তাবগুলো বাস্তবায়ন করা হবে অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে।

    ঐকমত্য কমিশন সূত্র জানায়, গতকাল সোমবার নিজেদের মধ্যে বৈঠক করেছে ঐকমত্য কমিশন। সেখানে আলোচনা হয়, সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দলগুলোর মতভিন্নতা প্রকট। বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এই তিন দল তিন ধরনের পদ্ধতির কথা বলেছে।

     বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন।

    ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।

    গত জুলাই মাসে এই সনদ সই করার লক্ষ্য ছিল। তবে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় সনদ আটকে আছে।

    অবশ্য বাস্তবায়ন পদ্ধতি জুলাই সনদের অংশ হবে না। এ বিষয়ে আলাদা সুপারিশ দেবে ঐকমত্য কমিশন।

    সবশেষ ৩১ জুলাই রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিক বৈঠক করে ঐকমত্য কমিশন। ২২ অগাস্ট ৩০টি রাজনৈতিক দলের মধ্যে ২৬টি রাজনৈতিক দল জুলাই সনদের খসড়ায় মতামত দিয়ে ঐকমত্য কমিশনে পাঠায়।

    এরপর থেকে কয়েক দফা অনানুষ্ঠানিক বৈঠক হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন