বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরকেন্দ্রিক রাজনীতি থেকে সংসদে ফেরদৌসী আহমেদ মিষ্টি পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে ভারতের প্রকাশ্য অসন্তোষ কালকিনির বিভিন্ন দপ্তরে সাংবাদিক ইউনিয়নের কমিটির তালিকা ও গঠনতন্ত্র প্রদান সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে ইসি ডেঙ্গু শনাক্তে বাংলাদেশকে ৫ লাখ পরীক্ষার কিট দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে শেনজেন ভিসার সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি মিরপুরে সংঘর্ষ-গাড়িতে আগুন, চার মামলায় আসামি প্রায় ১ হাজার ত্রুটি মেরামতের পর রূপপুরের প্রথম ইউনিটের নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল স্বাস্থ্যকেন্দ্রে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পদত্যাগ করছেন বিএনপির এমপি মিষ্টি যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • নেপালে ক্রমবর্ধমান বিক্ষোভ,প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন

    নেপালে ক্রমবর্ধমান বিক্ষোভ,প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নেপালে বিক্ষোভ পরিস্থিতি ক্রমেই তীব্র হয়ে উঠেছে। বিক্ষুব্ধরা দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবনে হামলা চালিয়ে আগুন লাগিয়েছে, যা দেশজুড়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে।

    এর মধ্যেই অবশ্য প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের খবর সামনে এসেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম হিমালয়ান টাইমস, কাঠমান্ডু পোস্ট ও বিবিসি।

    হিমালয়ান টাইমস বলছে, কাঠমান্ডুর বোহারতার এলাকায় মঙ্গলবার নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের ব্যক্তিগত বাসভবনে হামলা চালায় বিক্ষোভকারীরা। এ সময় তারা বাসায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

    বাসার ছাদ থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো পরিষ্কার নয়।

    আরেক সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট বলছে, একই দিন সকালে ভক্তপুরের বালকোটে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবনেও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।

    কর্মকর্তারা জানান, ভোরে বিপুলসংখ্যক বিক্ষোভকারী তার বাসভবনের দিকে অগ্রসর হয়। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও তারা পিছিয়ে যায়নি এবং শেষ পর্যন্ত ভেতরের দুটি বাড়িতেই আগুন ধরিয়ে দেয়।

    এর আগে সোমবার পুলিশের গুলিতে ১৯ জন নিহত ও ৪০০ জনেরও বেশি আহত হওয়ার পরদিনই ওলির বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।

    এদিকে বিবিসি জানিয়েছে, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগ করেছেন বলে তার সচিবালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে। কেপি শর্মা ওলি এক বিবৃতিতে জানিয়েছেন, চলমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ সুগম করার জন্য তিনি পদত্যাগ করেছেন।

    এর আগে মঙ্গলবার ভোর থেকে রাজধানী কাঠমান্ডুসহ সারা নেপালে বিক্ষোভ অব্যাহত ছিল। এ সময় উত্তেজিত জনতা একাধিক প্রভাবশালী নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর চালায়।

    আক্রমণের শিকার হয় সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাসভবনও। রাজনৈতিক দলগুলোর কার্যালয়ও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন