মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’
  • ২৪ ঘণ্টা পূজামণ্ডপ পর্যবেক্ষণে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 

    ২৪ ঘণ্টা পূজামণ্ডপ পর্যবেক্ষণে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২৪ ঘণ্টা পূজামণ্ডপ পর্যবেক্ষণে থাকবে। আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হবে। পূজা উপলক্ষ্যে আশেপাশে যে মেলা বসে, এবার এসব মেলা হবে না।

    সোমবার (৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভার আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    তিনি বলেন, বর্ডার এলাকায় পূজা মণ্ডপের দায়িত্ব দেওয়া হবে বিজিবিকে। তবে সারাদেশেই আনসার নিয়োগ দেওয়া হবে।

    তিনি আরও বলেন, ঢাকায় একটা লাইন করে প্রতিমা বিসর্জন দিতে হবে। কার পরে কে বিসর্জন দেবে এর ধারাবাহিকতা থাকতে হবে। সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপ রয়েছ।

    উপদেষ্টা বলেন, এবার পূজা আয়োজন কমিটি কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করেনি। গতবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হয়েছিল। এবার আরও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করা হবে। 

    এটা হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, তাদের মধ্যে যারা আমাদের সঙ্গে ছিলেন, তারা অঙ্গীকার করেছেন এটা খুবই ভালো হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে তাদের যে একটা বড় ভূমিকা রয়েছে। ২৪ ঘণ্টা যাতে মণ্ডপ পর্যবেক্ষণে থাকে, সে জন্য দিনে তিনজন করে, রাতে চারজন করে থাকবেন। তারাও ২৪ ঘণ্টা মণ্ডপ পর্যবেক্ষণ করবেন, যাতে কোনো ধরনের সমস্যা না হয়।

    তিনি বলেন, আমরা একটি নতুন অ্যাপ করে দিয়েছি, যাতে কোনো ঘটনা ঘটলে এটির মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে পারবে। পাশাপাশি, ঘটনার কোনো সত্যতা আছে কিনা, সেটাও যাচাই করে দেখা যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন