মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • কালকিনি ইউএনও -এর সঙ্গে ফ্রেন্ডশীপ ব্লাড ডোনেট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৯৯৮ ভুল হাতে এআই গেলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে: বিল গেটস ভারতের চার রাজ্যে টানা বর্ষণ, উত্তরপ্রদেশে ১৭ জনের মৃত্যু রাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান ঘোষণা শফিকুর রহমানের সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারল বাংলাদেশ কাউকে সন্তুষ্ট করতে নয়, প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে: হুমায়ুন কবির বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাবেন ১০০ গুণী শিক্ষক সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী সন্তান আছে, তবুও পাশে নেই কেউ, সদর  হাসপাতালে অসহায় ৭০ বছরের ‘ফুলি’
  • যুক্তরাষ্ট্রে ভিসা জালিয়াতির শাস্তি আজীবন প্রবেশ নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্রে ভিসা জালিয়াতির শাস্তি আজীবন প্রবেশ নিষেধাজ্ঞা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত কঠিন বলে পুনর্ব্যক্ত করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকালে মিথ্যা তথ্য প্রদান বা ভুয়া নথিপত্র জমা দিলে আজীবনের জন্য ভিসা বাতিল হতে পারে। এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তি আর কখনো যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পাবেন না।

    সোমবার (৮ সেপ্টেম্বর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য পুনর্ব্যক্ত করেছে মার্কিন দূতাবাস।

    এর আগে যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থীদের জন্য কঠোর বার্তা দেয় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস স্পষ্টভাবে জানায়, ভিসা জালিয়াতিতে জড়িতদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ দেওয়া হবে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন রোধে পদক্ষেপ নেবে। ভিসা জালিয়াতিতে জড়িতরা শুধু আজীবনের জন্য প্রবেশ নিষিদ্ধই হবেন না বরং অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনা ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ফৌজদারি অভিযোগ আনা হবে।

    বার্তায় আরও বলা হয়, যদি কোনো দেশের সুরক্ষিত সীমান্ত না থাকে, তবে সেটি জাতি হিসেবেই টিকে থাকতে পারে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন