রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বাঘায় দু’টি বিদেশী পিস্তল ও ম্যাগজিন-গুলিসহ যুবক আটক

    বাঘায় দু’টি বিদেশী পিস্তল ও ম্যাগজিন-গুলিসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজশাহীর বাঘায় দু’টি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। 

    আটককৃত যুবকের নাম নয়ন হোসেন। তার বাড়ী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার গ্রামে। 

    সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার চকছাতারী এলাকার পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

    বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, সোমবার সকাল ১১ টায় রাজশাহী-ঈশ্বরদী মহাসড়কের চকছাতারী এলাকায় বিভিন্ন গাড়ী তল্লাশীর জন্য পুলিশের চেকপোষ্ট বসানো হয়। ঘটনার এক পর্যায় সকাল সাড়ে ১১ টার সময় একটি ব্যাগসহ ভ্যান যোগে ঐ রাস্তা দিয়ে পাশ্ববর্তী চারঘাট যাচ্ছিল নয়ন হোসেন(১৬) নামে এক যুবক। 

    এ সময় পুলিশ সন্দেহ বসত: তার ব্যাগ তল্লাশী করলে ফ্রিজে জমানো মাছের ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানা অবস্থায় দুটি বিদেশী পিস্তাল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তখন ঐ যুবক দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে হাতে-নাতে আটক করে থানায় নিয়ে আসেন।

    স্থানীয় লোকজন জানান, সোমবার সকাল ১১ টার দিকে বাঘা থানা পুলিশ উপজেলার চকছাতারী এলাকার জনৈক মামুনের বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেলের কাগজ পত্রসহ বিভিন্ন পরিবহন তল্লাশী করছিল। তখন ভ্যানযোগে চলমান এক যুবকের ব্যাগ তল্লাশী করতে গেলে বেরিয়ে আসে দুটি অবৈধ পিস্তলসহ অন্যান্য সামগ্রী। যা আমরা স্বপ্নেও কল্পনা করিনি। লোকজন এ ঘটনায় পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

    বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ. ম. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হবে। আমরা ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করবো।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন