বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন? থাকতে পারে যে ৮টি কারণ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ হামলার দাবি, নিহত ২৩৯ হুথি যোদ্ধা আল্লাহর কাছে তিনটি বিশেষ নিয়ামত চেয়েছিলেন সুলাইমান (আ.) ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, যা জানা জরুরি জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ অবরোধ, যান চলাচলে ভোগান্তি জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ১০৫ রানে থামলেন সাদমান, বিশপের জোড়া আঘাতে চাপে বাংলাদেশ বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারে একমত তারেক রহমান ও আকাজাওয়া টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন করলেন জুবাইদা রহমান
  • পঞ্চগড়ে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন নওশাদ জমির

    পঞ্চগড়ে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন নওশাদ জমির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ে বিএনপির আসনভিত্তিক প্রার্থমিক সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। 

    শনিবার দুপুরে চেম্বার অফ কমার্স এর মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন ঘোসনা করেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। 

    পঞ্চগড় ১ আসনের অন্তর্ভুক্ত তেঁতুলিয়া, পঞ্চগড় সদর এবং আটোয়ারী উপজেলা বিএনপির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে তৃণমূল নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

    এসময় তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তাদের মতামত তুলে ধরেন। সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাহফুজুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। 

    অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টিম প্রধান ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক যুগ্ন সম্পাদক কাদের হালিমী। 

    এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, সদস্য রুবেল পাটোয়ারী, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহদৎ হোসেন রঞ্জু, সাধারন সম্পাদক রেজাউল করিম শাহীন, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল,সেচ্ছা সেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারন সম্পাদক নুরুল আলম মোল্লা সহ তৃণমূল বিএনপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন