শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

গাজীপুরের স্বেচ্ছাসেবক নেতা রাজিবুল আলম বেপারীর সংবাদ সম্মেলন

গাজীপুরের স্বেচ্ছাসেবক নেতা রাজিবুল আলম বেপারীর সংবাদ সম্মেলন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুল আলম বেপারী ও তার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং বানোয়াট তথ্য প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন রাজিবুল আলম।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে শ্রীপুর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে একটি মহল তাকে ও তার পরিবারকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। এ সময় তিনি দায়েরকৃত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

রাজিবুল আলম বেপারী শ্রীপুর পৌরসভার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানান সংবাদ সম্মেলনে উপস্থিতরা।

সংবাদ সম্মেলনে রাজিবুল  আলম বেপারী বলেন, তাঁদের সম্মান ও সুনাম নষ্ট করতে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করছে। তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত থাকায় তিনি ১৮টি মামলার শিকার হয়েছেন এবং একবার কারাবরণ করেছেন। এবং বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদকের  দায়িত্ব পালন করেন। বর্তমানে  শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।একই সাথে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁদের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদও প্রকাশ করা হচ্ছে, যা তাঁদের পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে।

রাজিবুল আলম বেপারী বলেন। গত রবিবার ২৩/৮/২০২৫ তারিখে শ্রীপুর থানায় তিনি এবং তার ভাইয়ের বিরুদ্ধে ৫০০০০ হাজার টাকার  মিথ্যা ও চাঁদাবাজি মামলা দায়ের করেন। যা সম্পূর্ণ  মিথ্যা ও বানোয়াট। 

স্বেচ্ছাসেবক নেতা বলেন, নর্দান ইন্ডাস্ট্রিজ তছনিফা গার্মেন্টস হনুফা বেগম নামে এক অসহায় মহিলার জায়গা দখল করে, যা এলাকাবাসী দেখতে পায়। হনুফা বেগমের চিৎকার শুনতে পেয়ে, আমি ও আমার ভাই ঘটনাস্থল গিয়ে দেখি, সিকিউরিটি অফিসার  আদনান নামে একজন ব্যক্তি হনুফা নামের এই অসহায় মহিলার জায়গা দখল করছে। তাই আমিও আমার ভাই এর  প্রতিবাদ করি। এইজন্য সিকিউরিটি অফিসার আদনান আমিও আমার পাঁচ ভাইয়ের বিরুদ্ধে পঞ্চাশ হাজার টাকার মিথ্যা বানোয়াট মামলা দায়ের করে। যা সম্পন্ন মিথ্যা বানোয়াট মামলা।

রাজিবুল আলম বেপারী বলেন।এই ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমি ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে, যার কারণে আমিও আমার পরিবার রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হই।তাই আমি এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

তিনি আরো জানান,আমরা যানি  একটি মামলা হওয়ার আগে পুলিশ একাধিকবার  যাচাই বাচাই করে, কিন্তু এই মামলার আগে কোন যাচাই বাচাই ছাড়া মামলা রুজু হয়।যার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন