বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন? থাকতে পারে যে ৮টি কারণ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ হামলার দাবি, নিহত ২৩৯ হুথি যোদ্ধা আল্লাহর কাছে তিনটি বিশেষ নিয়ামত চেয়েছিলেন সুলাইমান (আ.) ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, যা জানা জরুরি জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ অবরোধ, যান চলাচলে ভোগান্তি জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ১০৫ রানে থামলেন সাদমান, বিশপের জোড়া আঘাতে চাপে বাংলাদেশ বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারে একমত তারেক রহমান ও আকাজাওয়া টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন করলেন জুবাইদা রহমান
  • গাইবান্ধায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

    গাইবান্ধায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর ২০২৫ প্রথম প্রান্তিকে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গিকারের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর শর্দার পাড়া গ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    জেলা তথ্য অফিসের আয়োজনে ২৮ আগস্ট বৃহস্পতিবার এ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য রাখেন গাইবান্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মাহফুজার রহমান। 

    জেলা তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমী'র সভাপতিত্বে এতে বিশেষ অথিতির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মিরাজুল ইসলাম।

    এসময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবীসহ সর্বসাধারণ নারী ও পুরুষেরা অংশ গ্রহন করেন ও মতামত প্রদান করেন। এতে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা তথ্য অফিস গাইবান্ধা- এর সাইন অপারেটর মাসুদুর রহমান মাসুদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন