বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

মানিকগঞ্জে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সংবর্ধনা 

মানিকগঞ্জে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সংবর্ধনা 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের নিয়ে এ প্লাস সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ ২৭ আগষ্ট বুধবার সকাল ১০ ঘটিকায় জেলার শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর জাহিদুর রহমান জাহিদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক  হাফেজ ডাঃ রেজুয়ানুল হক, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর  মানিকগঞ্জ জেলা আমির হাফেজ  কামরুল ইসলাম,  বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির হুমায়ুন কবীর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন সহ আরও অনেকে।

এ সময় অতিথিরা বক্তব্যে বলেন,  "বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নানামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে তার মধ্যে রাজনীতি একটি অংশ মাত্র। রাজনীতির বাহিরেও  দেশপ্রেমিক নাগরিক তৈরিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মেধাবীরাই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে।  আমাদের তরুণ প্রজন্ম ও মেধাবী সন্তানদের নীতি-নৈতিকতা সম্পন্ন হয়ে গড়ে তুলতে হবে সর্বোপরি মেধা ও নৈতিকতার সমন্বয়ে সুন্দর প্রজন্ম গড়ে তুলতে চায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিক্ষার্থীদের যে কোন সমস্যা ও সম্ভাবনায় সর্বদা পাশে ছিল, আছে এবং থাকবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। "

সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা জানান, " অনেক ছাত্র সংগঠন থাকলেও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে অন্য সংগঠন গুলো তেমন কোন আয়োজন চোখে পড়ে না, সেখানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আমাদেরকে সম্মানিত করেছে ও অনুপ্রাণিত  করেছে। ইসলামী ছাত্রশিবিরের এমন আয়োজনে আমরা খুবই খুশি। " 

শিক্ষার্থী, শিক্ষক ও অবিভাবকদের দাবী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এ ধরনের কার্যক্রম আগামীতেও যেন চলমান থাকে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন