রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • চরফ্যাসনে সুপারি পাড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ 

    চরফ্যাসনে সুপারি পাড়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাসনে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। 

    মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২ টার দিকে ওমরপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে গরীব ব্যাপারী বাড়িতে সানু বেপারী গং ও আবুল হাসনাথ বেপারী গং এর মধ্যে এ ঘটনা ঘটে। 

    সংঘর্ষে আহতরা হলেন, সবুজ (৩৫), রুহুল আমিন(৬০) তানজিম (১৪), কবির(৪০) বিলকিস (৫০), মোরশেদা (৩০), হাসনাইন, নজরুল, খালেদা,লিমা,লিপি,মিনারা,আবুল হাসনাথ, মমতাজ(৩৫), আপনান। আহতরা একই বাড়ির বাসিন্দা ও পরস্পর আত্মীয় স্বজন। পরে প্রতিবেশি ও আত্মীয় স্বজনেরা আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করে। 

    হাসপাতালের জরুরী বিভাগ সূত্রে জানাযায়, আহতদের মধ্যে সবুজ ও রুহুল আমিনের মাথায় গুরুতর আঘাত থাকায় তারা চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। 

    স্থানীয়রা জানান, গরীব বেপারী বাড়িতে ১৮-২০ টির মতো ঘর রয়েছে। আগে থেকেই নিজেদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ আছে। আমরা চিৎকার, চেচামেচি শুনে গিয়ে দেখি উভয় পক্ষের ২৫-৩০ জন মারামারিতে লিপ্ত, কেউ কেউ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছে । প্রায় ২৫-৩০ মিনিট লেগেছে সংঘাত থামাতে। 

    আহত সানু বেপারী পক্ষের রুহুল আমিনের স্ত্রী কহিনুর বেগম বলেন, বাড়িতে আবুল হাসনাথ পক্ষের বর্ষা আক্তার আমাদের গাছ থেকে সুপারি পাড়ে , এতে আমার দেবর কবির বাধা দিলে বর্ষার মা মমতাজ তর্কে জড়ায়, গালিগালাজ করে, এক পর্যায়ে প্রতিপক্ষের বাবু আমার দেবরের ছেলে তামিমকে মারধর করলে মারামারি শুরু হয়। 

    একই বাড়ির মিনারা বেগম বলেন, সুপারি পাড়াকে কেন্দ্র করে এত বড় সংঘাত কাম্য নয়। উভয় পক্ষই উত্তেজিত ছিলো, যা বড় সংঘর্ষে রূপ নেয়। 

    চরফ্যাসন থানার অফিসার ইন চার্জ(ওসি) বলেন, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি, পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন