মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাশিয়ায় আরও ১০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর প্রস্তুতি: জেলেনস্কি নভেম্বর পর্যন্ত বাংলাদেশে এলএনজি পাঠাতে পারবে না কাতার পেনড্রাইভের ধাতব অংশে থাকা দুটি ছিদ্রের কাজ কী? জন্মদিনে স্বামী রণবীরকে কোলে তুলে শুভেচ্ছা আলিয়ার বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি বাড়ি দখল-চাঁদাবাজির মামলায় অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৪ টানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা প্রযুক্তি খাতে দক্ষ কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে সহায়তা দেবে সরকার নিউ গিনি প্রোপার্টিজে হামলা: এজাহারভুক্ত জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
  • ডাকসু নির্বাচন: সেনা মোতায়েন, তিনস্তরের নিরাপত্তা নিশ্চিত

    ডাকসু নির্বাচন: সেনা মোতায়েন, তিনস্তরের নিরাপত্তা নিশ্চিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা আজ (২৬ আগস্ট) থেকে শুরু হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মাঠে মোতায়েন থাকবে সেনাবাহিনী।

    নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় আয়োজিত এক সভায় প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এই তথ্য জানান। 

    তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অতীতে জাতীয় সংকটে নেতৃত্ব দিয়েছে এবং এবারও ডাকসু নির্বাচন একটি গণতান্ত্রিক উদাহরণের জন্ম দেবে।

    তিনি আরও জানান, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

    প্রথম স্তরে থাকছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রক্টোরিয়াল টিম ও ডিএনসিসির ২০০ সদস্য, যারা ৮টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
    দ্বিতীয় স্তরে মোতায়েন থাকবে পুলিশ সদস্যরা।
    তৃতীয় স্তরের দায়িত্বে থাকবেন সেনা সদস্যরা, যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে পাঁচ মিনিটের মধ্যে যেকোনো ভোটকেন্দ্রে পৌঁছাতে সক্ষম হবেন এবং ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন।
    এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী জানিয়েছেন, নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।

    নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের সাত দিন আগে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। ৮ ও ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ক্যাম্পাসে শুধু বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের প্রবেশাধিকার থাকবে।

    প্রার্থীদের প্রতি সতর্কবার্তা দিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনী প্রচারণা যেন শিক্ষার পরিবেশে ব্যাঘাত না ঘটায়। মুক্তিযুদ্ধ, জাতির পিতা, শহীদ ও দেশের সার্বভৌমত্ব নিয়ে অবমাননাকর মন্তব্য বরদাশত করা হবে না।

    প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, লিঙ্গ, ধর্ম, জাতিগোষ্ঠী কিংবা অন্য কোনো পরিচয়ের ওপর আঘাত হানলে কেবল প্রার্থিতা নয়, তার ছাত্রত্ব ও আবাসিক সিটও বাতিল করা হবে। অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য বা হয়রানি প্রমাণিত হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

    রিটার্নিং অফিসার ড. জসীম উদ্দিন বলেন, ৪০ হাজার শিক্ষার্থীর সচেতন অংশগ্রহণের মধ্য দিয়েই এই নির্বাচন সফল হবে। জাতি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে আছে। তিনি আশা প্রকাশ করেন, ডাকসু নির্বাচন শুধু বিশ্ববিদ্যালয়ের নয় বরং গোটা দেশের গণতান্ত্রিক সংস্কৃতির একটি মাইলফলক হয়ে উঠবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন