মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাশিয়ায় আরও ১০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর প্রস্তুতি: জেলেনস্কি নভেম্বর পর্যন্ত বাংলাদেশে এলএনজি পাঠাতে পারবে না কাতার পেনড্রাইভের ধাতব অংশে থাকা দুটি ছিদ্রের কাজ কী? জন্মদিনে স্বামী রণবীরকে কোলে তুলে শুভেচ্ছা আলিয়ার বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি বাড়ি দখল-চাঁদাবাজির মামলায় অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ৪ টানা তৃতীয় দফায় কমল সোনার দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা প্রযুক্তি খাতে দক্ষ কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে সহায়তা দেবে সরকার নিউ গিনি প্রোপার্টিজে হামলা: এজাহারভুক্ত জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
  • ঢাকা অঞ্চলের সীমানা শুনানি করছে ইসি

    ঢাকা অঞ্চলের সীমানা শুনানি করছে ইসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা অঞ্চলের খসড়া সীমানা নির্ধারণ নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ অঞ্চলের ২৮টি আসন নিয়ে তিন শতাধিক দাবি-আপত্তি আবেদন জমা পড়েছে। এর মধ্যে অনেক আবেদন একই ধরনের হওয়ায় পক্ষে-বিপক্ষে একজন করে প্রতিনিধি বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন।

    মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে নির্বাচন ভবনের অডিটরিয়ামে এ শুনানি শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। শুনানিতে আবেদনকারী বা তাদের আইনজীবীরা নির্ধারিত স্থানে দাঁড়িয়ে নিজেদের যুক্তি তুলে ধরেন।

    ২৬ অগাস্ট: আজ ঢাকা অঞ্চলের দাবি-আপত্তির শুনানি চলছে। এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানিকগঞ্জ-১, ২, ৩; মুন্সিগঞ্জ ১, ২, ৩; গাজীপুর ১, ২, ৬;  নরসিংদী-৩, ৪, ৫, নারায়ণগঞ্জ-৩, ৪, ৫; আড়াইটা থেকে ৫টা পর্যন্ত ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ১৬, ১৮ ও ১৯ আসনের শুনানি হবে।

    ইসি জানায়, ২৭ অগাস্ট : রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি আপত্তির শুনানি হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১, ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫, ৬, পাবনা-১; আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর- ১, ৪, মাদারীপুর-২, ৩, শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি হওয়ার কথা রয়েছে।

    গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে বাগেরহাটের আসন চারটি থেকে কমিয়ে তিনটির প্রস্তাব করা হয়। আর গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে করা হয় ছয়টি।

    ১০ অগাস্টের মধ্যে ৮৩টি সংসদীয় এলাকার সীমানা নিয়ে এক হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন নির্বাচন কমিশনে জমা হয়।

    ২৭ অগাস্ট পর্যন্ত শুনানি নিয়ে দাবি-আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন