বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন? থাকতে পারে যে ৮টি কারণ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ হামলার দাবি, নিহত ২৩৯ হুথি যোদ্ধা আল্লাহর কাছে তিনটি বিশেষ নিয়ামত চেয়েছিলেন সুলাইমান (আ.) ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, যা জানা জরুরি জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ অবরোধ, যান চলাচলে ভোগান্তি জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ১০৫ রানে থামলেন সাদমান, বিশপের জোড়া আঘাতে চাপে বাংলাদেশ বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারে একমত তারেক রহমান ও আকাজাওয়া টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন করলেন জুবাইদা রহমান
  • নেটিজেনদের মন্তব্যের জবাব দিলেন মৌনী রায়

    নেটিজেনদের মন্তব্যের জবাব দিলেন মৌনী রায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সামাজিক মাধ্যমে বলিউড অভিনেত্রী মৌনী রায়কে কেন্দ্র করে নেটিজেনদের সমালোচনার ঢেউ থেমে নেই। কেউ তার শরীরকে ‘প্লাস্টিকের তৈরি’ বলে আখ্যায়িত করছেন, আবার কেউ অতিরিক্ত অস্ত্রোপচারের কারণে কুৎসিত হয়ে গেছে মন্তব্য করেছেন। এবার এসব সমালোচনার জবাব সরাসরি দিয়েছেন অভিনেত্রী নিজেই।

    মৌনী রায় নিজের সৌন্দর্য বাড়াতে বিভিন্ন ধরনের সার্জারি করিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হেয়ারলাইন কারেকশন, ব্রেস্ট ইমপ্ল্যান্ট, লিপ জব। বিশেষ করে লিপ সার্জারি নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে। ক্যারিয়ারের শুরুতে তার ঠোঁট ছিল পাতলা ও সরু, যা পরে মোটা ও ফোলা হয়। নেটিজেনরা এই পরিবর্তনকে অতিরিক্ত অস্ত্রোপচারের ফল হিসেবে দেখছেন।

    মৌনী রায় পূর্বেও জানিয়েছিলেন যে তিনি নেতিবাচক মন্তব্যের প্রতি পাত্তা দেন না। তবে এবার চুপ থাকলেন না। তিনি বলেন, “জীবনে আপনারা একটু সময়োপযোগী কাজ করুন। সামাজিক মাধ্যমে নিজেদের কাজের কথা বলুন, মানুষকে ভালোবাসুন। তা না হলে জীবনটাই ব্যর্থ।”

    তিনি বিভিন্ন সময় জানিয়েছেন যে, তিনি নিজের ভ্রুর সৌন্দর্য বাড়ানোর জন্য ব্রাও লিফট করান। এছাড়া বিদেশে গিয়ে স্তনযুগলের অস্ত্রোপচারও সম্পন্ন করেছেন। এই কারণে তার প্রারম্ভিক ক্যারিয়ারের মৌনীর সঙ্গে বর্তমানে তার চেহারার মিল খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা।

    মৌনী রায়ের এই বক্তব্য সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তার সাহসিকতাকে সমর্থন জানাচ্ছেন, কেউ আবার বিতর্কে অংশ নিচ্ছেন।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ