বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ জন কপ-৩১ উদ্বোধনের আগে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে হামজা-ফারহান, অধিনায়কত্বেও পরিবর্তন হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৪ রমজানে বাজার স্থিতিশীল রাখতে ১০ পণ্য আমদানিতে বিশেষ ছাড় ডিগ্রি নয়, বিবেক ও যুক্তিবোধের সমন্বয়েই প্রকৃত শিক্ষা: রিজভী বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী শৈশবের ‘কলম ফাইট’ এবার অনলাইনে, বানালেন বাংলাদেশি প্রকৌশলী ওটিটিতে বদলে যাচ্ছে নারীর পর্দার পরিচয়, গল্পের কেন্দ্রে এখন তারাই
  • কটিয়াদীতে রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করেন ইউএনও 

    কটিয়াদীতে রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করেন ইউএনও 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের রাস্তার সংস্কার কাজসহ বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।

    সোমবার (২৫ আগষ্ট) সকালে তিনি সরেজমিনে গিয়ে কাজের মান এবং কাজের অগ্রগতির খোঁজ খবর নেন।

    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) লাবনী আক্তার তারানা, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক,প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন আসাদ,মহিলা মেম্বার আলেয়া আক্তারসহ এলাকাবাসী।

    জালালপুর ইউনিয়ন সংস্কার পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জনগুরুত্বপূর্ণ জালালপুর ইউনিয়নের রফিক মোড় এ রাস্তা উন্নয়নে যেন নিম্নমানের মালামাল দিয়ে কাজ করা না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। তাই উন্নয়ন কাজটি ভাল ভাবে করা হচ্ছে কিনা তা দেখাশোনার দায়িত্ব সকলের। সবাই যার যার অবস্থান থেকে স্বচ্ছতার সাথে আইন মেনে কাজ করলে কটিয়াদীরের চেহারাই পাল্টে যাবে ইনশাল্লা।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন