জুলাই সনদে বাধা দিলে মুখোশ উন্মোচনের হুমকি সারজিসের

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনা জান নিয়ে পালাতে পারলেও আপনারা পারবেন না।
রোববার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন সারজিস।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তার পরই অন্য আলাপ হতে পারে, তার আগে নয়।
সারজিস আলম আরও বলেন, ‘সাধু সাবধান। কে কি করছেন কিংবা করতে চাচ্ছেন কোনো কিছুই গোপন থাকবে না। শেখ হাসিনা তো জান নিয়ে পালাইতে পারসে। আপনারা সেটাও পারবেন না। জনগণ এত ভালো না।’
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন