সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • শাহজাদপুরে সাব্বির হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 

    শাহজাদপুরে সাব্বির হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রকাশ্য দিবালোকে সাব্বির হত্যা মামলায় দীর্ঘ ১৩ বছর পরে সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড সহ ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

    শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে সাব্বির হোসেনকে হত্যা মামলায় ঐ গ্রামের ওয়াজ আলী, কুন্নু, হামিদ, আরশেদ আলী, আব্দুস সামাদ, ইদ্রিস আলী ও সেলিম রেজাকে দীর্ঘ ১৩ বছর পরে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

    পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

    আজ (২৪ আগস্ট) রবিবার দুপুরের দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কানিজ ফাতেমা এ রায় ঘোষণা করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে এ হত্যাকাণ্ডে জড়িত সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। 

    এছাড়া আরও কয়েকজন আসামিকে বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. গোলাম সরওয়ার খান।

    মামলার সূত্রে জানা যায় , বাদী মো. ওসমান গণীর সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয়ে আসামিদের সঙ্গে পূর্ব বিরোধ চলছিল। বিরোধের জেরে গত ২০১২ সালের ২৩ আগস্ট সকালে আসামিরা দলবদ্ধ হয়ে তার পরিবারের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে বাদী ও তার স্বজনদের ওপর আঘাত করা হয়। এতে বাদীর ছেলে সাব্বির হোসেন গুরুতর জখম হন এবং বগুড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান। একই ঘটনায় বাদীর ভাই মতিন, কোরবান আলী, রমজান আলী, খালাতো ভাই আনিছ ও আত্মীয় তৈয়ব আলীও গুরুতর আহত হন।

    এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দন্ডপ্রাপ্ত ওইসব আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন তদন্তকারি কর্মকর্তা। দীর্ঘ শুনানেী শেষে ১৩ বছর পরে আদালত আজ এই রায় ঘোষণা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন