সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সুশাসন প্রতিষ্ঠায় কটিয়াদীতে তারেক রহমানের ৩১ দফা প্রচার

    সুশাসন প্রতিষ্ঠায় কটিয়াদীতে তারেক রহমানের ৩১ দফা প্রচার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। আগামী দিনে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় আসলে এই ৩১ দফার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে।”

    শনিবার সন্ধায় কটিয়াদী উপজেলা সাংস্কৃতিক দলের আয়োজনে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ধনকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আশফাক আহমেদ জুন এসব কথা বলেন।

    প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক এড.ওমর জাকির ভূইয়া বাবুল।

    প্রবীন বিএনপি নেতা রমজান আলীর সভাপতিত্বে  উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সদস্য গোলাম ফারুক চাষী, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মাহাবুবুর রহমান বাচ্চু,উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন,উপজেলা বিএনপি'র সহ-সভাপতি শফিকুর রহমান বাদল,উপজেলা বিএনপি'র সহ-সভাপতি শেখ জসিম উদ্দিন মেনু,কটিয়াদীউপজেলা শ্রমিক দলের সভাপতি শরিফ মিয়া,কটিয়াদী উপজেলা বিএনপি'র সদস্য এডভোকেট ইলিয়াস শরিফ,কটিয়াদী পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান সাইফুল, কিশোরগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন,কটিয়াদী উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক টিপু সুলতান সহ কটিয়াদী উপজেলা এবং মুমুরদিয়া ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    আলোচনা সভার পরে আশফাক আহমেদ জুন আরো বলেন, তিনি সাধারণ মানুষের কাছে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির স্বপ্ন, আশা ও উদ্যোগের কথা তুলে ধরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চেয়েছেন।

    নেতারা আরও বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। 

    এ জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন