বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • প্রেমে বারবার ব্যর্থ হচ্ছেন? থাকতে পারে যে ৮টি কারণ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৯ হামলার দাবি, নিহত ২৩৯ হুথি যোদ্ধা আল্লাহর কাছে তিনটি বিশেষ নিয়ামত চেয়েছিলেন সুলাইমান (আ.) ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে নতুন নিয়ম, যা জানা জরুরি জীবনসঙ্গীর মধ্যে যে গুণগুলো চান সাই পল্লবী বেতন-ভাতার দাবিতে মিরপুর-১০ অবরোধ, যান চলাচলে ভোগান্তি জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ১০৫ রানে থামলেন সাদমান, বিশপের জোড়া আঘাতে চাপে বাংলাদেশ বাংলাদেশ-জাপান সম্পর্ক জোরদারে একমত তারেক রহমান ও আকাজাওয়া টোকিওতে হাসপাতাল, নার্সিং সেন্টার ও জাদুঘর পরিদর্শন করলেন জুবাইদা রহমান
  • বলিউডের দুই সুপারস্টার ১৮ বছর পর আবার একসঙ্গে

    বলিউডের দুই সুপারস্টার ১৮ বছর পর আবার একসঙ্গে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডের দুই সুপারস্টার অক্ষয় কুমার ও সাইফ আলি খান প্রায় ১৮ বছর পর আবার একসঙ্গে কাজ করছেন । বর্ষীয়ান নির্মাতা প্রিয়দর্শন তাদের এই নতুন জুটিকে বড় পর্দায় নিয়ে আসছেন। পরিচালক তার নতুন হিন্দি থ্রিলার ‘হাইওয়ান’ ছবিতে তাদেরকে একসঙ্গে উপস্থাপন করবেন। ইতিমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে কেরালার কোচি-তে।

    এটি অক্ষয়-সাইফ জুটির বহু প্রতীক্ষিত ফিরে আসা। তাদের শেষ একসঙ্গে দেখা গিয়েছিল ২০০৮ সালের ‘তাশান’ ছবিতে।

    ইনস্টাগ্রামে একটি বিহাইন্ড দ্য সিন ভিডিও পোস্ট করেছেন অক্ষয় কুমার। সেখানে তাকে দেখা যায় ‘সেইন্ট’ লেখা একটি টি-শার্ট পরে ক্ল্যাপবোর্ড হাতে দাঁড়িয়ে থাকতে।

    পরিচালক প্রিয়দর্শন মজার ছলে বলেন, তার লেখা হওয়া উচিত ছিল ‘হাইওয়ান’। জবাবে অক্ষয় বলেন, ‘সে (সাইফ) হতে পারে আসল শয়তান। এক শয়তানকে তুমি চেনো, অন্যটা তোমার অজানা!’

    ভিডিওর ক্যাপশনে অক্ষয় লেখেন, ‘আমরা সবাই একটু-আধটু শয়তান… কেউ বাইরে থেকে সাধু, কেউ ভেতরে থেকে হাইওয়ান। আজ শুরু করলাম শুটিং। আমার প্রিয় পরিচালকের সঙ্গে। ১৮ বছর পর সাইফের সঙ্গে আবার কাজ করে দারুণ লাগছে।’

    ‘হাইওয়ান’ হচ্ছে প্রিয়দর্শন পরিচালিত ২০১৬ সালের প্রশংসিত মালায়ালাম থ্রিলার ‘ওপ্পম’-এর হিন্দি রিমেক। মূল ছবিতে মোহনলাল অভিনয় করেছিলেন এক অন্ধ নিরাপত্তারক্ষীর ভূমিকায়।

    এই থ্রিলার সিনেমাটিতে অক্ষয় ও সাইফ ছাড়াও থাকছেন কাজল, ববি দেওল, আইসল্যান্ডের অভিনেতা আয়নার হ্যারাল্ডসন।

    সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ