বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অস্ট্রেলিয়ায় সুরের জাদু ছড়াতে যাচ্ছেন রুনা লায়লা অনুমতি ছাড়া ভিডিও ছড়ালে দ্রুত বিচার: কনটেন্ট ক্রিয়েটরদের হুঁশিয়ারি সরকারের তাসকিন-মোস্তাফিজ ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে বড় পরিবর্তন চীনে বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সংরক্ষিত নারী আসনে বাছাই শুরু আজ ‘গুপ্ত’ স্লোগানকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ এক বছরের ব্যবধানে আবার বদলাচ্ছে পুলিশের পোশাক সৌদিতে থাকা শর্ত পূরণকারী রোহিঙ্গাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দেশজুড়ে সুষ্ঠুভাবে সম্পন্ন এসএসসি’র প্রথম পরীক্ষা: শিক্ষামন্ত্রী
  • নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 

    নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টাঙ্গাইলের নাগরপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ  হিসাবে নানা আয়োজনে ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে নাগরপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল। 

    আজ বুধবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে উপজেলা বিএনপির অফিস থেকে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনন্দ র‍্যালী বের হয়ে সদর বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন, র‍্যালীটির নেতৃত্ব দেন নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক শাজাহান সাজু ও সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।

    নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক শাজাহান সাজু  সভাপতিত্বে ও  সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি সঞ্চালনায় অনুষ্ঠানে। 

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপুজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি,কেন্দ্রীয় কমিটি সহ- আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল মোমেন মিয়া, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল মামুন,সাদিকুর রহমান সাদিক সহ বিএনপি'র, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন