বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অস্ট্রেলিয়ায় সুরের জাদু ছড়াতে যাচ্ছেন রুনা লায়লা অনুমতি ছাড়া ভিডিও ছড়ালে দ্রুত বিচার: কনটেন্ট ক্রিয়েটরদের হুঁশিয়ারি সরকারের তাসকিন-মোস্তাফিজ ছাড়া টি-টোয়েন্টি স্কোয়াডে বড় পরিবর্তন চীনে বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে শীর্ষ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সংরক্ষিত নারী আসনে বাছাই শুরু আজ ‘গুপ্ত’ স্লোগানকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কলেজে সংঘর্ষ এক বছরের ব্যবধানে আবার বদলাচ্ছে পুলিশের পোশাক সৌদিতে থাকা শর্ত পূরণকারী রোহিঙ্গাদের দ্রুত পাসপোর্ট দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দেশজুড়ে সুষ্ঠুভাবে সম্পন্ন এসএসসি’র প্রথম পরীক্ষা: শিক্ষামন্ত্রী
  • আখতারুজ্জামান শামীমের প্রচেষ্টায় শক্তিশালী বরমী ইউনিয়ন বিএনপি

    আখতারুজ্জামান শামীমের প্রচেষ্টায় শক্তিশালী বরমী ইউনিয়ন বিএনপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আখতারুজ্জামান শামীম। ছোটকাল থেকেই তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। তারি ধারাবাহিকতায় ১৯৯৫ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে নাম লেখান। এবং শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। 

    পরবর্তীতে  শ্রীপুর উপজেলা ছাত্রদলের ৩ বার সদস্য ছিলেন ও বরমী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ত্যাগ ও ভালোবাসার কারণে দল তাকে ২০১০ সালে মাইক মার্কায় ও ২০১৬ সালে ধানের শীষ মার্কায় বরমী ইউনিয়ন পরিষদে নির্বাচন  প্রার্থিতা ঘোষণা করেন, তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি বিগত দিনে আওয়ামী লীগের দুঃশাসনের দ্বারা বিভিন্নভাবে রাজনীতির প্রতিহিংসার শিকার হয়েছেন।  

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল করার কারণে একাধিক মামলা হামলা সহ সামাজিক অর্থনৈতিক ক্ষতির সাধন হয়েছে। বর্তমানে তিনি শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। তৃণমূল সূত্রে  জানা যায়,সাংগঠনিক কাজ শক্তিশালী করার জন্য  প্রতিটি ওয়ার্ড দৌড়ে  বেড়াচ্ছেন। এবং আগামীর দিনের  কর্ণধার অধ্যাপক  ডাঃ এস এম  রফিকুল ইসলাম বাচ্চুর হাতকে শক্তিশালী করার অপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    স্থানীয় নেতা কর্মীরা জানান, মোঃ আসাদুজ্জামান শামীম, ন্যায়পরায়ণ এবং সৎ ব্যক্তি হওয়ায় তিনি বরমী ইউনিয়ন বিএনপিকে একটি শক্তিশালী সাংগঠনিক হিসেবে গড়ে তুলবেন। তিনি দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এবং বিএনপি'র ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

    একজন তরুণ নেতা হিসেবে, নতুন প্রজন্মের কর্মীদের মাঝে মিশে গেছেন একজন ত্যাগী পরিশ্রমী নেতা হিসেবে। এমন খবরই চারিদিকে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে 
     বরমী ইউনিয়নের বিভিন্ন স্থানে পোস্টার ব্যানারও লাগিয়েছেন স্থানীয় বিএনপিস্থানীয় বিএনপি ও  অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। একই সাথে প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে।

    বরমী ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও চায়ের দোকানে গিয়ে সাধারণ মানুষের সাথে সালাম ও কুশল বিনিময় করে আগামী দিনের ধানের শেষের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন। পাশাপাশি কর্মী ও সমর্থকদের নিয়ে কর্মিসভা করে সকলের কাছে সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছেন।

    আখতারুজ্জামান শামীম বলেন, আমার রাজনীতি শহীদ জিয়ার আদর্শের রাজনীতি। আমি রাজনীতি করি আপোষহীন নেত্রী ম্যাডাম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের। আমার নেতা যদি আমাকে কাজ করার সুযোগ দেয় সেক্ষেত্রে বরমী ইউনিয়ন বিএনপি ও জনগণের মৌলিক  অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবো ইনশাল্লাহ।

    তিনি জুলাই আগস্ট এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
     
    তৃণমূল মনে করেন,আগামী দিনে বরমী ইউনিয়ন বিএনপিতে আখতারুজ্জামান শামীম আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন