রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৮ ২১ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওতে পুতুলের নিয়োগে জালিয়াতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান
  • সন্তানকে বাঁচাতে গিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্মচারীর মৃত্যু 

    সন্তানকে বাঁচাতে গিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্মচারীর মৃত্যু 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের আব্দুস সালামের পুত্র রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মনিরুল আজ বুধবার আনুমানিক সময় দুপুর ১২ টার দিকে পাশের গ্রামে নৌকা যোগে বাবা, ভাগ্নে ও ছেলেকে নিয়ে রাইস মিলে ধান নিয়ে যাওয়ার সময় চিনিধুকুরিয়া গহিন বিলে নৌকা ডুবে যায়।

    নৌকায় থাকা চারজন নিখোঁজ হয়, তবে হাত দিয়ে উঁচু করে নিহত মনিরুল তার ছেলেকে তুলে ধরে রেখেছিল পরবর্তীতে সে ডুবে যায়।  এলাকাবাসী তাৎক্ষণিক খোঁজাখুঁজির পর তিনজন জীবিত উদ্ধার হলেও দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর মনিরুলের মৃতদেহ এলাকাবাসী পানি থেকে উদ্ধার করে। 

    প্রত্যাক্ষদর্শী আবু সুফিয়ান জানান, নৌকা ডুবে যাওয়ার সময় নিহত মনিরুল তার সন্তান মাসুমকে বাঁচাতে গিয়েই পানিতে তলিয়ে যায়। এ ঘটনার পর এলাকায় শোকের মাতম চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন