সীতাকুণ্ডে মধ্যরাতে যুবদলের মশাল মিছিল

বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক আসলাম চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৯ আগস্ট)রাত ১২টার দিকে উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিনুল উদ্দিন মিন্টু নেতৃত্বে এক মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে বার আউলিয়ার মাজার এলাকায় এসে শেষ হয়।
পরে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অধ্যাপক আসলাম চৌধুরী স্বৈরাচারী শেখ হাসিনার বিগত ১৬ বছরের দুঃশাসনে বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন। সর্বশেষ তিনি গত ২০ আগস্ট ২০২৪ তারিখে দীর্ঘ সাড়ে আট বছরের কারাবরণ শেষে মুক্তি পান। আগামীকাল তার মুক্তির এক বছর পূর্ণ হবে। এর ঠিক আগমুহূর্তে শত্রুপক্ষের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে একটি উদ্দেশ্য প্রণোদিতভাবে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বক্তারা আরও বলেন, লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী জননন্দিত ও জনপ্রিয় হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবেই এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।উপজেলা সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এ গ্রেফতারি পরোয়ানা জারিকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানানো হয়।
জানা যায়,ঋণখেলাপির মামলায় বিএনপি নেতা লায়ন আসলাম চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির করেন।এঘটনার পর সীতাকুণ্ড উপজেলা সহ সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা রাস্তায় নেমে মশাল মিছিল করে প্রতিবাদ জানান।এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মমিনুল উদ্দিন মিন্টু,স্বেচ্ছাসেব নেতা মো. নুরুদ্দিন জাহিদ হাসান রিপন,মোঃ রাশেল, তুষার,নাঈম উদ্দিনসহ ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মী।