বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ জন কপ-৩১ উদ্বোধনের আগে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে হামজা-ফারহান, অধিনায়কত্বেও পরিবর্তন হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৪ রমজানে বাজার স্থিতিশীল রাখতে ১০ পণ্য আমদানিতে বিশেষ ছাড় ডিগ্রি নয়, বিবেক ও যুক্তিবোধের সমন্বয়েই প্রকৃত শিক্ষা: রিজভী বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী শৈশবের ‘কলম ফাইট’ এবার অনলাইনে, বানালেন বাংলাদেশি প্রকৌশলী ওটিটিতে বদলে যাচ্ছে নারীর পর্দার পরিচয়, গল্পের কেন্দ্রে এখন তারাই
  • শ্রীপুরে মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা

    শ্রীপুরে মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে মতবিনিময় সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুরে এলাকাবাসীর উদ্যোগে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও প্রতিরোধে সচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলা গোসিংগা ইউনিয়নের হাইটখার চালা বাজারে ওই  মতবিনিময় সভা হয়।

    গোসিংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, গোসিংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব। আরও বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, শ্রীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাকিবুল ইসলাম সজীব সরকার শ্রীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীম সরকার বাপ্পি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

    শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, “পুলিশ একা সবকিছু করতে পারে না। এলাকাবাসী সহযোগিতা করলে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করা সম্ভব। যে কোনো অভিযোগের ক্ষেত্রে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন