সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • শ্রীপুরে সরকারি কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা

    শ্রীপুরে সরকারি কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুরে সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল জান স্বাক্ষরিত কমিটি অনুমোদন করা হয়।সকালে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহাগ হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেন।

    কমিটিতে যারা আসছেন, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. নাজমুল হোসেন ও  সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।

    এছাড়াও কমিটিতে যার আসছেন, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. নাঈম শেখসহ সহসভাপতি ৯ জন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন আকন্দসহ যুগ্ম সম্পাদক ৪জন, সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. সাদাত মণ্ডলসহ ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেছে জেলা ছাত্রদল

    গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সোহাগ হোসেন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনে যারা সবচেয়ে বেশি ভূমিকা লেখেছে, সেই ত্যাগী ও পরিশ্রমী কর্মীদের নিয়ে কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটির কিছু সদস্যদের নিয়ে কিছু বিতর্ক থাকতে পারে সেটিও আমরা খোঁজ নিয়ে দেখবো। তবে কমিটিতে কোনো নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী নেই বলেও নিশ্চিত করেন।

    নবগঠিত ছাত্রদলের নেতৃবন্দরা সৌজন্য সাক্ষাৎ করতে যান কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর সাথে। এসময় তিনি ছাত্র নেতৃবন্দদের উদ্দেশ্য করে বলেন, ‘আগামীর রাজনীতির জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে নিজেদের প্রস্তুত করো।

    তিনি আরও বলেন, মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে হবে ছাত্রদলের নেতাকর্মীদের


    দৈএনকে/ জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন