সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • মানিকগঞ্জে জাতীয় মৎস সাপ্তাহের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক  

    মানিকগঞ্জে জাতীয় মৎস সাপ্তাহের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই শ্লোগানকে সামনে রেখে  মানিকগঞ্জে  জাতীয় মৎস সাপ্তাহ ২০২৫ এর শুভ উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা । 

    আজ ১৮ আগষ্ট সোমবার সকাল ৯টায় জেলা মৎস কর্মকর্তা মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। 

    বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব)  মোহাম্মদ আলী,মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, এনপিআই পরিচালক ড. মোঃ ফারুখ হোসেন, মৎস ব্যবসায়ী আওলাদ হোসেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল মোমিন সহ আরও অনেকে।
     
    জেলা মৎস অধিদপ্তর সূত্রে জানা যায়, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনার কারণে জাতীয় মৎস্য সপ্তাহ এক মাস পিছিয়ে ১৮আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত পালিত হবে। 

    আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জাতীয় মৎস্য সাপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসক ডঃ মনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে টি বর্ণাঢ্য শোভাযাত্রা  বের হয়। 

    শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে মানিকগঞ্জ স্বাধীনতা চত্বরে গিয়ে মৎস্য অবমুক্ত করণের মাধ্যমে  শেষ হয় পরিশেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সবার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন