সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা

    কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

    রবিবার(১৮ আগষ্ট) সকালে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় । 

    পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মোঃ কাউছার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।

    উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহাকারি কমিশনার(ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূইয়া,উপজেলা হ্যাচারি অফিসার মোঃ মঞ্জুরুল হক,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার,ইউপি চেয়ারম্যান,চাষি মৎস্য খামারি ও মৎসজিবীরা উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, মৎস্য চাষের মধ্যদিয়ে বেকারত্ব দূর হয়েছে। বর্তমানে বাংলাদেশে মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে সরকারের নানামুখী উদ্যোগে  দেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে মৎস্যচাষিরা।

    জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে মৎস্য চাষি, উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন