বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ জন কপ-৩১ উদ্বোধনের আগে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে হামজা-ফারহান, অধিনায়কত্বেও পরিবর্তন হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৪ রমজানে বাজার স্থিতিশীল রাখতে ১০ পণ্য আমদানিতে বিশেষ ছাড় ডিগ্রি নয়, বিবেক ও যুক্তিবোধের সমন্বয়েই প্রকৃত শিক্ষা: রিজভী বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী শৈশবের ‘কলম ফাইট’ এবার অনলাইনে, বানালেন বাংলাদেশি প্রকৌশলী ওটিটিতে বদলে যাচ্ছে নারীর পর্দার পরিচয়, গল্পের কেন্দ্রে এখন তারাই
  • চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ মাছ ব্যবসায়ীর

    চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ মাছ ব্যবসায়ীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (১৮ আগস্ট) ভোরে নগরীর প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতদের সবাই মাছ ব্যবসায়ী। তারা ফিশারি ঘাটে মাছ আনতে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে— কালা দাশ, আকাশ দাশ ও অজিত দাশ। আরেকজনের পরিচয় এখনো নিশ্চিত হয়নি।

    পুলিশ জানায়, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। বাকিদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

    জানা গেছে, পিকআপ ভ্যানটিতে মোট ১০ জন ছিলেন। নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে পুলিশ।

    ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন