সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • নদীতে ঝাঁপ দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা 

    নদীতে ঝাঁপ দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের শ্রীপুরে শীতলক্ষ্যা ও সুতিয়া নদীর মোহনায় ত্রিমোহনী ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ২৭ ঘন্টা পর কলেজ ছাএী লামিয়া (১৮) লাশ উদ্ধার  করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল

    বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের ত্রিমোহনী ব্রিজের ৫০০-৬০০ মিটার দূরে সুতিয়া নদী থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। 

    বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর এটিএম মাহমুদুল হাসান।  

    নিখোঁজে উদ্ধার হওয়া লামিয়া আফরোজ (১৮) শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের মো: দেলোয়ার হোসেনের মেয়ে এবং পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী 

    দীর্ঘ ২৭ ঘন্টা খোঁজা খুঁজি করার পর লামিয়ার মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, লামিয়া একাই হেঁটে ব্রিজে এসে প্রায় ১০ মিনিট মাঝখানে দাঁড়িয়ে আশপাশে তাকিয়ে ছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেন। তাৎক্ষণিকভাবে কয়েকজন জেলে তাকে উদ্ধারের চেষ্টা করলেও তীব্র স্রোতের কারণে ব্যর্থ হন।

    নিখোঁজ ছাত্রীর বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘গতকাল রাতে মেয়ের জন্মদিন ছিল। জাঁকজমকভাবে অনুষ্ঠান হয়েছে। কী কারণে মেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ল বলতে পারব না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন