সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • গাঁজা-প্রাইভেটকারসহ দুই মাদক কারবারি গ্রেফতার

    গাঁজা-প্রাইভেটকারসহ দুই মাদক কারবারি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কটিয়াদিতে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
     
    বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ভৈরব উপজেলার আমলাপাড়া নিউটাউন এলাকার জালাল উদ্দিনের ছেলে হৃদয় মিয়া (৩০) এবং নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তুলাতলী মুছাপুর এলাকার মৃত আ. মন্নাফ মিয়ার ছেলে মুজিবর রহমান (৬০)।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) বিদ্যুৎ কুমার বড়ুয়ার নেতৃত্বে এসআই (নি:) মো. ফখরুল ইসলাম, এসআই (নি:) মানষ ভদ্র, এএসআই মাসুদ রানা ও সঙ্গীয় ফোর্স চারিয়া গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সরবরাহের সময় দুই ব্যক্তিকে ৩০ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কারসহ হাতেনাতে আটক করা হয়।

    বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন