বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৪৬, ১৭৯ জন আহত নারী ও শিশুর সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার ইসরায়েলে সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চান বিরোধী নেতা গোলান ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি ছাড়াবে ১ ট্রিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ওপর নির্ভর করছে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ: জামায়াত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় এসআরবি-১৩-এর বিশেষ প্রস্তুতি নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর আশা সরকারের রোগীদের যাতায়াতের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গড়বে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ছেলেকে বাঁচাতে নিজের কিডনি দিতে প্রস্তুত মা, অর্থাভাবে অনিশ্চিত রাকিবের জীবন ফেসবুক লাইভে বিএনপি সরকার নিয়ে মন্তব্য, জামিন পেলেন সেই সাথী আক্তার
  • ‘ধুমকেতু’র সামনে পিছিয়ে ‘ওয়ার ২’ ও ‘কুলি’

    ‘ধুমকেতু’র সামনে পিছিয়ে ‘ওয়ার ২’ ও ‘কুলি’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুদিন পর মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর ‘ধুমকেতু’। একই দিনে, অর্থাৎ ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে হিন্দি ছবি ‘ওয়ার ২’ ও ‘কুলি’। সাধারণত, যখন বাংলা ও হিন্দি দুটি ছবি একই দিনে মুক্তি পায়, তখন বেশিরভাগ ক্ষেত্রে প্রাধান্য পায় হিন্দি সিনেমাটি।

    ‘ওয়ার ২’ অতিরিক্ত শো পাওয়ায় কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানিয়েছিলেন দেব থেকে শুরু করে প্রসেনজিৎ সকলেই। বাংলা ছবির পাশে দাঁড়ানোর জন্য আর ‘ধুমকেতু’র মতো ছবিকে অতিরিক্ত শো দেয়ার জন্য আবেদন জানিয়েছিলেন তারা। এরপর ঠিক করা হয়, হিন্দি এবং বাংলা দুটি সিনেমায় সমান সমান শো পাবে।

    তবে এর মধ্যেই যা জানা গেল তার রীতিমতো অবাক করে দেয়ার মতো ঘটনা। একটি বাণিজ্যিক সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ‘ধুমকেতু’, ‘ওয়ার ২’, ‘কুলি’ একই দিনে অর্থাৎ আগামী বৃহস্পতিবার মুক্তি পাওয়ার কথা। তিনটি ছবি নিয়েই ভক্তদের মধ্যে সমান উত্তেজনা ছিল কিন্তু এই মুহূর্তে ‘ধুমকেতু’র অগ্রিম টিকিট বিক্রির হিসাব সকলকে অবাক করেছে।

    বাণিজ্যিক সূত্র থেকে আরও জানা যায়, সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার মধ্যে প্রায় ২১ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। প্রতি ঘন্টায় সেই সংখ্যা আরও লাফিয়ে বাড়ছে। অন্যদিকে পুরো পশ্চিমবঙ্গে ‘ওয়ার ২’ ছবির প্রায় ৫৫০০ টিকিট বিক্রি হয়েছে।

    সূত্র আরও জানিয়েছে, যশ রাজ ফিল্মসের তৈরি ছবির প্রতি মানুষের আগ্রহ চিরকালই বেশি কিন্তু ‘ধুমকেতু’র অগ্রিম বুকিং দেখে মনে হচ্ছে, এবার তার ব্যতিক্রম হতে চলেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন