বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ জন কপ-৩১ উদ্বোধনের আগে বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে হামজা-ফারহান, অধিনায়কত্বেও পরিবর্তন হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৪ রমজানে বাজার স্থিতিশীল রাখতে ১০ পণ্য আমদানিতে বিশেষ ছাড় ডিগ্রি নয়, বিবেক ও যুক্তিবোধের সমন্বয়েই প্রকৃত শিক্ষা: রিজভী বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী শৈশবের ‘কলম ফাইট’ এবার অনলাইনে, বানালেন বাংলাদেশি প্রকৌশলী ওটিটিতে বদলে যাচ্ছে নারীর পর্দার পরিচয়, গল্পের কেন্দ্রে এখন তারাই
  • কটিয়াদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

    কটিয়াদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের কটিয়াদীতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কটিয়াদী  উপজেলা শাখা।

    শনিবার (০৯আগস্ট) সকাল ১০ টায় উপজেলার সরকারি কলেজ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

    উপজেলা শিবিরের সভাপতি সিয়াম হোসেন সভাপতিত্বে ও সেক্রেটারী সারোয়ার হোসেন  এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম।  

    বিশেষ অতিথি হিসেবে ছিলেন, দাওয়াহ ও পরিকল্পনা সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অনার্স, মাস্টার্স ফাস্ট ক্লাস,  আল  আজহার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ প্রাপ্ত  আরিফুল ইসলাম, ছাত্রশিবিরের কিশোরগঞ্জ  জেলা সভাপতি  হাসান আল মামুন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কটিয়াদী- পাকুন্দিয়া আসনের জামায়াতের প্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান 

    শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাহমুদুল হাসান, জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক  মুজাহিদ বিল্লাহ, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল প্রমোখ ব্যক্তিবর্গ। 

    এসময় ১৪০ জন জিপিএ-৫ প্রাপ্ত  কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সার্টিফিকেট, বই কলমসহ উপহার সামগ্রী প্রদান করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন