সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সাংবাদিক হত্যার প্রতিবাদে ভৈরবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

    সাংবাদিক হত্যার প্রতিবাদে ভৈরবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে ভৈরব সাংবাদিক সমাজের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত।

    সমাবেশে স্থানীয়সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন।

    এসময় বক্তারা বলেন, সাংবাদিক দম্পত্তি সাগর-রুনিসহ এই পর্যন্ত দেশে দুর্বৃত্তদের হাতে নিহত কোনো সাংবাদিক হত্যার বিচার হয়নি। আর এইজন্য দেশের বিভিন্ন স্থানে অবলীলায় সাংবাদিকরা হত্যাসহ নির্যাতনের শিকার হচ্ছেন। রাষ্ট্রযন্ত্র সংবিধানে স্বীকৃত চতুর্থস্তম্ভে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা বিধানে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

    তারা নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

    সমাবেশে বক্তব্য রাখেন তাজুল ইসলাম তাজভৈরবী, আসাদুজ্জামান ফারুক, সোহেলুর রহমান, সুমন মোল্লা, তুহিন মোল্লা, এম.আর সোহেল সেন, আলাল উদ্দিন, দিদার হোসেন পিন্টু, ডা. লতিফ, আক্তারুজ্জামান, নজরুল ইসলাম রিপন, এমএ হালিম, হাজী সজীব, সোহানুর রহমান,মোঃ ছাবির উদ্দিন রাজু  প্রমুখ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন