সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • সাংবাদিক হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন

    সাংবাদিক হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দোষীদের দ্রুত বিচার এবং সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৯ আগস্ট) সকালে নরসিংদী প্রেস ক্লাব প্রাঙ্গণে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ কর্মসূচিতে অংশ নেন।

    মানববন্ধনে বক্তারা বলেন, দিনের আলোয় প্রকাশ্যে কুপিয়ে হত্যার এ ঘটনা সাংবাদিক সমাজকে হতবাক ও উদ্বিগ্ন করে তুলেছে। এতে শুধু গাজীপুর নয়, দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকরাও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বক্তারা গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে সকল জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটক করার পাশাপাশি নেপথ্যের হোতাদেরও আইনের আওতায় আনার দাবি জানান।

    তারা আরও বলেন, নরসিংদীসহ দেশের প্রতিটি জেলায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নে দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে।

    মানববন্ধনে নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা বক্তব্য দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন