সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • কিশোরগঞ্জে তিন শতাধিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

    কিশোরগঞ্জে তিন শতাধিক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত তিন শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখা। 

    শিক্ষার্থীদের কৃতিত্বকে স্বীকৃতি ও অনুপ্রেরণা দিতেই বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। 

    জেলা সভাপতি হাসান আল মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফকির মাহবুবুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সাবেক নায়েবে আমির মুসাদ্দেক ভূঁইয়া, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন এবং তাদেরকে নৈতিক, আদর্শিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

    প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সোনার বাংলাদেশ গড়বে। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, নৈতিকতা ও আদর্শে গড়ে উঠতে হবে।

    বিশেষ অতিথি শরীফ মাহমুদ বলেন, নির্ধারিত লক্ষ্য স্থির রেখে কঠোর অধ্যবসায়ে এগিয়ে যেতে হবে তবেই সাফল্য অর্জন সম্ভব।

    অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের কয়েকজন তাদের অনুভূতি ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরে বাবা-মা, শিক্ষক এবং মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান।

    দিনব্যাপী এ আয়োজনে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও দলীয় সংগীত পরিবেশনসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বও ছিল। আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সঞ্চার করেছে বলে মনে করছেন আয়োজকরা।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন