সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট সংবিধানবিরোধী: হাইকোর্ট মেধা দিয়ে দেশ গড়তে হবে, বিদেশে গেলেও দেশের কথা ভাবতে হবে: ফরিদা খানম কারিগরি ত্রুটিতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১,৫৬১ ‘আমাকে শুধু টাকা আয়ের মাধ্যম হিসেবে দেখেছে’, পরিবার নিয়ে পপির ক্ষোভ এআই মডেলের উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রোপিক সিইওর আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ দুই মাসে বেনাপোলে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই: আইজিপি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী শেভরন
  • পাকুন্দিয়ায় বিজয় মিছিলে বিএনপি নেতার মৃত্যু

    পাকুন্দিয়ায় বিজয় মিছিলে বিএনপি নেতার মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিজয় মিছিলে অংশ নিতে গিয়ে স্ট্রোকে মারা যান উপজেলা বিএনপির সদস্য আল আমিন ভূঁইয়া (৫০)। 

    বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। 

    জানাজায় বিএনপি নেতাকর্মীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন। পরে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

    আল আমিন ভূঁইয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদি গ্রামের রুকুন উদ্দিন ভূঁইয়ার ছেলে। তাঁর মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

    পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন বলেন, “আল আমিন ভূঁইয়ার আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আজ তাঁকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানাতে হলো। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”

    স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনগুলো যৌথভাবে বিজয় মিছিলের আয়োজন করে।

    সকালে আল আমিন ভূঁইয়া তাঁর এলাকা থেকে মিছিল নিয়ে পাকুন্দিয়া পৌরসদরের পাঠ মহুলে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। হঠাৎ করেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন