মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক শাড়ি নিয়ে প্রতারণার মামলা: তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল এশিয়ান গেমসে আরচ্যারিতে পদক ছাড়াই ফিরছে বাংলাদেশ বিশ্বকাপ ফাইনালে মেসিকে জড়িয়ে যে কথা বলেছিলেন ইয়ামাল
  • তিন জাতীয় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে পিবিআই

    তিন জাতীয় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে পিবিআই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকা ও বিস্তারিত তথ্য চেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

    সূত্র জানায়, শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি গুরুত্বপূর্ণ মামলার তদন্তের প্রয়োজনে এ তথ্য চাওয়া হয়েছে। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখাকে এ বিষয়ে চিঠি দিয়েছে পিবিআই।

    এ বিষয়ে সোমবার (৪ আগস্ট) নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়। চিঠিতে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নাম, পিতা-মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর এবং মোবাইল নম্বর সরবরাহ করতে বলা হয়েছে।

    চিঠিতে বলা হয়, শেরেবাংলা নগর থানায় দায়ের হওয়া মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এসব তথ্য জরুরি ভিত্তিতে চাওয়া হয়েছে।

    পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) ২৪ জুলাই একটি পত্রের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ে বিষয়টি জানায়। কমিশন সূত্রে জানা গেছে, মামলার তদন্তে সহায়তার জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে।

    এ অবস্থায়, নির্বাচন কমিশন সচিবালয়কে দ্রুততম সময়ের মধ্যে তথ্যের দুটি কপি সরবরাহ করতে অনুরোধ জানানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন