বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

হত্যাকারী পুলিশকে কেন এখনো গ্রেফতার করা হয়নি প্রশ্ন শহীদ রফিকের বাবার

হত্যাকারী পুলিশকে কেন এখনো গ্রেফতার করা হয়নি প্রশ্ন শহীদ রফিকের বাবার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

২০২৪ সালের ৫ আগস্ট পাটুরিয়ায় পুলিশের গুলিতে নিহত শহীদ রফিকুল ইসলাম রফিকের হত্যাকারী পুলিশ সদস্যদের এখনও গ্রেফতার করা হয়নি এ নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তার বাবা রহিজ উদ্দিন।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে আয়োজিত “জুলাই শহীদ পরিবার সম্মেলন”-এ 

তিনি বলেন, “আমার ছেলেকে দিনে-দুপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। কিন্তু আজ এক বছর পার হয়ে গেলেও কোনো আসামি গ্রেফতার হয়নি। তাহলে কি পুলিশই পুলিশের বিচার করবে?”

শুধু রফিকের বাবা নয়, একইভাবে শহীদ সায়েদ মাহমুদের বাবা বাহাদুর খান, শহীদ মহিউদ্দিনের মা তাসলিমা খাতুন, শহীদ আফিকুল ইসলাম সাদের ছোট ভাই সাদিকুল ইসলাম, এবং শহীদ সাফিক উদ্দিনের পিতা নাসির উদ্দীন—প্রত্যেকেই একের পর এক বক্তব্যে ক্ষোভ ঝেড়ে বলেন,"যারা রাষ্ট্রের দায়িত্বে ছিল, তারাই যদি গুলি করে মেরে ফেলে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?"

অনুষ্ঠানে শহীদ পরিবারের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হয় এরমধ্যে হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের দ্রুত গ্রেফতার ও বিচার,নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ, নিহত শহীদদের ‘গণঅভ্যুত্থান শহীদ’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি,পরিবারগুলোর আর্থিক ও মানসিক পুনর্বাসন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন