মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পছন্দের পদায়ন ও বদলি বাণিজ্যে মাইকেল মহিউদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্তরায় নারী উদ্যোক্তার রেস্টুরেন্ট ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ সস্তা বাহবা নিতে আইজিপির বক্তব্য দেশের ক্ষতি করবে: রিজভী বিজয়নগরে  নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক ডেঙ্গু-হামের প্রকোপে উদ্বেগ, ২৪ ঘণ্টায় ১৭ মৃত্যু ও হাসপাতালে ৩,৩৬৬ জন আশরাফুলের বিদায়ে দলে বড় প্রভাব পড়বে না, মনে করেন শান্ত উইন্ডোজ ১১ থেকেই চালান স্মার্টফোন, যেভাবে চালু করবেন ফোন লিংক পিছিয়ে গেল এইচএসসির ফল প্রকাশ, নতুন তারিখ ৩১ অক্টোবর ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন এলিজা জামান
  • দোয়ারাবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা

    দোয়ারাবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে যুব জমিয়ত বাংলাদেশে'র আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

    বৃহষ্পতিবার বিকেলে দোয়ারাবাজার প্রেসক্লাবে যুব জমিয়ত উপজেলা শাখার সভাপতি যুবনেতা হাফিজ মাওলানা আব্দুল গফফার রায়হানের সভাপতিত্বে ও মাওলানা জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে'র সভাপতি মাওলানা আব্দুল হামিদ। 

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, ওমান জমিয়তের মহাসচিব মোহাম্মদ উল্লাহ আল হাসান। 

    আরও বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আল আমিন সাদি, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুস সোবহান প্রমুখ। উপস্থিত ছিলেন, মাওলানা জওহর আহমদ, ইব্রাহীম খান তারেক, হাফিজ সাইফুর রহমান, মাওলানা হাবীবুর রহমান প্রমুখ। 

    এসময় বক্তারা বলেন,  'চব্বিশে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আজকের প্রজন্মের জন্য শুধু ইতিহাস নয়—এটি একটি জীবন্ত শিক্ষা। 

    তারা দেখিয়ে গেছেন, অধিকার অর্জনে ভয় নয়, সাহস লাগে; আর ন্যায়ের পক্ষে দাঁড়াতে হলে জীবনকেও তুচ্ছ মনে করতে হয়।

    আজ আমরা যদি তাঁদের রক্তে লেখা ইতিহাস ভুলে যাই, তবে তা হবে আমাদের আত্মঘাতী ভুল। শহীদদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতা নয়, তাঁদের আদর্শ বাস্তব জীবনে ধারণ করাই হলো প্রকৃত শ্রদ্ধা। 

    আমাদের যুবসমাজকে সেই চেতনায় জাগ্রত করতে হবে। দেশপ্রেম, আত্মত্যাগ, নৈতিকতা ও নেতৃত্ব—এই চারটি স্তম্ভে গড়ে উঠুক আগামী প্রজন্ম। তাহলেই শহীদদের রক্ত বৃথা যাবে না।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন