সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরিশালে এসএমসির গর্ভকালীন পুষ্টি ক্যাম্পেইন শুরু শিক্ষা ও প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি: প্রথম ধাপ ১২ নভেম্বর, শেষ ২৭ মে ডাকসু সংগ্রহশালায় এবার গোলাম আযমের বিতর্কিত ছবি ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, মোট মৃত ১ হাজার ৩০ এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হেরেছে বাংলাদেশ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন, এগিয়ে গায়ানার ক্যারোলিন নভেম্বরের মাঝামাঝি ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির শেয়ারবাজারের গতি ফেরাতে ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
  • সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীকে দেখতে হাসপাতালে ড. মঈন খান

    সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীকে দেখতে হাসপাতালে ড. মঈন খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জ্বর ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা বিএফইউজের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরীর শারীরিক খোঁজখবর নিতে বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় পিজি হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

    এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা।

    ড. মঈন খান সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

    এর আগে সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ফোন করে পেশাজীবীদের এ নেতার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

    এছাড়াও কাদের গনি চৌধুরীর অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক কেবিনেট সচিব আবদুল হালিম, সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম, প্রো-ভিসি প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, প্রফেসর ডা. মুজিবুর রহমান হাওলাদার, প্রক্টর ডা. শেখ ফরহাদ, কৃষিবিদ শামীমুর রহমান, সাংবাদিক এলাহী নেওয়াজ সাজু, শহীদুল ইসলাম, খুরশীদ আলম, সৈয়দ আবদাল আহমদ, বাকের হোসেন, একেএম মহসিন, আমিরুল ইসলাম কাগজী, আজম মীর, মোরসালিন নোমানী, সাখাওয়াত হোসেন বাদশা, রাশিদুল হক, সাঈদ খান, বাছির জামাল, বশির আহমেদ, খায়রুল বাশার, এরফানুল হক নাহিদ, জাহিদুল ইসলাম রনি, আবুল কালাম মানিক, রফিক মোহাম্মদ, দিদারুল আলম, কবি রফিক লিটন, মজুমদার তৌহিদ, তালুকদার রুমি, রাজু আহমেদ, সাংবাদিক মোদাব্বের হোসেন, ডা. দেলোয়ার হোসেন টিটু, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, এমট্যাবের হাফিজুর রহমান, ডা. তানভীরুল ইসলাম, সাংবাদিক নাসিম শিকদার, সাংবাদিক মাহমুদ হাসান, সাংবাদিক জিএম রাজীব হোসেন, সাংবাদিক শাহনাজ পলি, সাংবাদিক আল আমিন, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক সাইদুর রহমান, সাংবাদিক রিয়েল রোমান, সাংবাদিক সাদ্দাম, সাংবাদিক জিয়াউর রহমান, সাংবাদিক মনিরুল ইসলাম, অধ্যাপক কেয়া চৌধুরী, প্রফেসর ড. নিজামুল হক ভূঁইয়া, সাংবাদিক সেকান্দর রেমান, ইঞ্জিনিয়ার হারুনুর রশীদসহ অসংখ্য সাংবাদিক ও পেশাজীবী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন