শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • মাটিরাঙ্গায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প

    মাটিরাঙ্গায় বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টস (বিএপি) একটি বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করেছে। আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত এই ক্যাম্পে দুই শতাধিক মানসিক রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

    বুধবার (৩০ জুন) সকাল থেকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বিএপি'র উদ্যোগে এই ক্যাম্পের আয়োজন করা হয়। 

    হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সার্বিক সহযোগিতায় এটি পরিচালিত হয়েছে।

    ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন একদল বিশেষজ্ঞ চিকিৎসক। এদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. আবদুল মোহিব, অধ্যাপক ডা. শফিকুল হাসান, অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. তায়েবুর রহমান রয়েল, ডা. মো. আরিফুর জামান, ডা. পরাগ দে এবং ডা. শহিদুল ইসলাম। 

    এছাড়াও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা থেকে অংশ নেন ডা. আইয়াজ ইব্রাহিম, ডা. শহিদুল্লাহ, ডা. আজম ইকবাল ও ডা. তানভীর হাসান।

    সেবা নিতে আসা রোগীরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "এই পাহাড়ি অঞ্চলের দরিদ্র মানুষরা অর্থের অভাবে ঢাকা বা চট্টগ্রামে গিয়ে চিকিৎসা নিতে পারে না। এ ধরনের সেবামূলক কর্মসূচি যেন নিয়মিতভাবে চালু থাকে, সেই অনুরোধ জানাই।"

    চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. পরাগ দে জানান, "বিএপি'র উদ্যোগে এই প্রথম খাগড়াছড়িতে মানসিক স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর আবারও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে এ সেবা চালু করা হবে।"
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন