শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • নবীনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    নবীনগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী।

    সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম, নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ শুক্লা রানী দেব, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জেলা বিএনপি নেতা মাসুদুল হক মাসুদ, উপজেলা বিএনপি নেতা জিয়াউল হক মুকুল, স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ, মুক্তিযোদ্ধা, ইমাম, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

    সভায় নবীনগর উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, ইভটিজিং, যানজট নিরসন, জলাবদ্ধতা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

    সভাপতির বক্তব্যে ইউএনও রাজীব চৌধুরী বলেন, “জনগণের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সকল বিভাগের মধ্যে সমন্বয় থাকা জরুরি। আইন-শৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি উপস্থিত সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

    সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যাগুলোর দ্রুত সমাধান ও প্রশাসনের সহযোগিতায় উন্নয়ন কার্যক্রমের গতি ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন।

    উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিতভাবে এ ধরনের সমন্বিত মাসিক সভা আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণের সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধান সম্ভব হবে। এতে প্রশাসনের সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং জনআস্থা অর্জিত হবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন