মানিকগঞ্জের বানিয়াজুরিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

পতিত আওয়ামী ফ্যাসিবাদ ও আওয়ামী দোসরদের বিরুদ্ধে মানিকগঞ্জের বানিয়াজুরিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
আজ বুধবার বানিয়াজুরি ইউনিয়ন যুবদলের আয়োজনে ঢাকা আরিচা মহাসড়কের বিক্ষোভ মিছিল ও বানিয়াজুরি বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভা মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন" আওয়ামীলীগের পতনের পর শেখ হাসিনা ভারতে বসে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে।
দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ ও স্বৈরাচারের দোসররা নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করছে। আগামীতে যেন পতিত স্বৈরাচারের দোসররা কোন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে না পারে সে লক্ষ্যে সকলকে সচেতন থাকতে হবে। একই সাথে বিএনপি ও সহযোগী সংগঠনের ভিতরে যেন আওয়ামী লীগের কোন দোসর ঢুকে পড়তে না পারে সে বিষয়েও সকলকে সচেতন থাকতে হবে।
বানিয়াজুরী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একযোগে স্বৈরাচারের দোসরদের আগামীদিনেও প্রতিহত করবে এবং একই সাথে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। "
বানিয়াজুরী ইউনিয়ন যুবদলের সভাপতি সুজন আহমদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন
বানিয়াজুড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মিয়া , ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আজমির খান , থানা ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক আব্দুর রাজ্জাক থানা যুবদলের যুগ্ন আহবায়ক বদরুল হাসান রবিন ,তারিকুল ইসলাম নাঈম উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজামিয়া জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম তুহিন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম জনি সহ আরও অনেকে।