রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • উপ-শাখায় আমানত বেড়েছে, কমেছে ঋণ বিতরণ গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে অবস্থান, গ্রাহকদের পাল্টা কর্মসূচি সংকট মোকাবিলায় সরকারের অদক্ষতা স্পষ্ট: হামিদুর রহমান স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা হবে: জুবাইদা রহমান গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে সাইবার বুলিং বিষয়ে আইআরআই প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক তিশার লাজুক হাসি নজর কাড়ল ভক্তদের ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না, সৎ সাহস থাকলে আদালতে আসুন: ডা. জাহিদ যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
  • জামিরতা ডিগ্রি কলেজে জিয়া সাইবার ফোর্সের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

    জামিরতা ডিগ্রি কলেজে জিয়া সাইবার ফোর্সের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের আয়োজনে জিয়া সাইবার ফোর্স জামিরতা ডিগ্রি কলেজ শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

    অফলাইনে আমরা, অনলাইনে আমরা, আমরা সোর্স, আমরা ফোর্স, আমরা জিয়া সাইবার ফোর্স। এই স্লোগানের মধ্য দিয়ে আজ সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে জামিরতা ডিগ্রি কলেজে জিয়া সাইবার ফোর্সের সম্মেলন অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন, জিয়া সাইবার ফোর্সের শাহজাদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কবি মাসুদ কারখী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ, ছাত্র বিষয়ক সম্পাদক আনাছ আহমেদ, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আক্কাস আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ মেহেদী হাসান প্রমুখ।

    এছাড়াও উপস্থিত ছিলেন পোরজনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম হৃদয়, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অয়ন ও জামিরতা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এ,কে হাসানসহ বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

    এ সময় উপস্থিত শাহজাদপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক কবি মাসুদ কারখী জিয়া সাইবার ফোর্স কে এগিয়ে নিয়ে যেতে জামিরতা ডিগ্রি কলেজ শাখার নেতা কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

    এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানা মুঠোফোনে জানান, বর্তমান যুগ হলো আধুনিক যুগ। এ সময় যে কোনো কাজের সাথে অনলাইনের সম্পর্ক রয়েছে। আমরা বিএনপির হাতকে শক্তিশালী করতে কাজ করছি এবং উপজেলা জিয়া সাইবার ফোর্স সব সময় ডঃ এম,এ মুহিত সাহেবের হাতকে শক্তিশালী করতে সব সময় কাজ করে যাচ্ছি।

    এ ব্যাপারে জিয়া সাইবার ফোর্স শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি এম.এ মান্নান মিন্টু মুঠোফোনে বলেন, জিয়া সাইবার ফোর্স সম্পর্কে বলেন জিয়া সাইবার ফোর্স এর মাধ্যমে বিএনপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের হাত রক্ষা করা এবং সত্য প্রচারের লক্ষ্যে অন্যতম একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তিনি আরো বলেন জিয়া সাইবার ফোর্স জামিরতা ডিগ্রি কলেজ শাখার কমিটির মাধ্যমে ডঃ এম.এ মুহিত সাহেবের প্রচার প্রচারনা আরো বৃদ্ধি পাবে


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন