শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ‎চট্টগ্রাম-হো চি মিন বন্ধুত্বে নতুন দিগন্ত সৃষ্টির প্রস্তাব

    ‎চট্টগ্রাম-হো চি মিন বন্ধুত্বে নতুন দিগন্ত সৃষ্টির প্রস্তাব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎চট্টগ্রাম ও ভিয়েতনামের হো চি মিন সিটির মধ্যে ‘সিস্টার সিটি’ সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। 

    শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু বে ভিউ হোটেলে ভিয়েতনামের অনারারি কনস্যুলেট অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রস্তাব উত্থাপন করেন নবনিযুক্ত অনারারি কনসুল এস. এম. আবু তৈয়ব।

    ‎এই প্রস্তাবে সমর্থন জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘চট্টগ্রাম ও হো চি মিনের মধ্যে সিস্টার সিটি সম্পর্ক গড়ে উঠলে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।’

    ‎অনুষ্ঠানে ভিয়েতনামের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি নুয়েন মেন কুঅং বলেন, ‘বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। এই ধরনের উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।’

    ‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্দ্রে ইয়াকোবাস, সিঙ্গাপুরের হাইকমিশনার মিচেল লি, ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন, ফিলিপাইনের অনারারি কনসুল আবদুল আউয়াল, ইতালির সালমান ইস্পাহানী, স্পেনের মিয়া রহিম, রাশিয়ার আশিক ইমরান, মিয়ানমারের এইচ. এম. হাকিম আলী, দক্ষিণ কোরিয়ার মোহাম্মদ মহসিন এবং দক্ষিণ আফ্রিকার অনারারি কনসুল সোলাইমান শেঠ।

    ‎ব্যবসা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন চিটাগাং মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, ভিয়েতনাম চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান, ইপিজেড ইনভেস্টর ফোরামের সভাপতি শাহদাত মোশারফ খান, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. রমিজউদ্দিন, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আবদুস সালাম, বিএসআরএম-এর আলী হোসেন, সিকম গ্রুপের চেয়ারম্যান আমিরুল হক, প্যাসিফিক জিন্স-এর সৈয়দ মোহাম্মদ তানভীর, ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলস-এর সৈয়দ তানজিম মোজাহের, ওমেন চেম্বারের নেত্রী লুতমিলা ফরিদ, আইভি হাসান, খালেদা আউয়াল ও ফরাহ কাইয়ুম।

    ‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা টাইগার গল্ফ ক্লাবের সদস্যরাও অংশ নেন।

     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন