শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • নবীনগরে অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

    নবীনগরে অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উদয়ন কিন্ডারগার্টেন স্কুলের আয়োজনে অভিভাবক সমাবেশ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। সভাপতিত্ব করেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু মুছা।

    অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও লেখক মোহাম্মদ হোসেন শান্তি।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মো. ওয়াজেদ উল্লাহ এবং ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইয়াছিনুল হক।

    অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার গুণগত মান উন্নয়ন, ছাত্রছাত্রীদের শৃঙ্খলা ও অধ্যবসায়ের গুরুত্ব, এবং অভিভাবকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি আদর্শ মানুষ গঠনের প্রক্রিয়া। এজন্য শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীর মধ্যে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন।”

    পরে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

    সফল এই আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন