শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • নোয়াখালীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

    নোয়াখালীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগে ৬ হাজার পিস ইয়াবা ও নগদ ১৩হাজার ৬শত টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।  

    শনিবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার সেবার হাট বাজার থেকে তাদের আটক করা হয়।  

    আটককৃতরা হলেন, উপজেলার কাবিলপুর ইউনিয়নের মমিনুল হকের ছেলে  মোতালেব (৪০) ও তার সহযোগী সেনবাগ পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের  বেলালের ছেলে সাইফুদ্দিন রাকিব (২৫)।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে উপজেলার সেবার হাট বাজার দরজা গ্যালারি নামক দোকানের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ৬ হাজার পিস ইয়াবা ও নগদ ১৩হাজার ৬শত টাকাসহ দুজন আটক  হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোতালেব ও পলাতক বুলেট ফারুক ওরফে মুন্না নামের দুজন মাদক ব্যবসায়ী ফেনী থেকে মাদকের চালান নিয়ে সেবারহাট বাজারে আসে। পরবর্তীতে আরেক মাদক কারবারি রাকিবের কাছে হস্তান্ত করার সময় স্থানীয় জনতা সহায়তায় পুলিশ দুজনকে আটক আটক করেন।  

    সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  


    দৈএনকে/ জে. আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন