শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ৭ সহকারী পুলিশ সুপার ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর কমল সোনার দাম তিন দফা বৃদ্ধির পর জাহাজভাঙা কারখানায় বিস্ফোরণ: ৮ শ্রমিক নিহত ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল
  • ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক

    ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্ট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১ লাখ ১৪ হাজার পিস ইয়াবাসহ তিনজন নারী মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩০ বিজিবি) সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকা।

    বৃহস্পতিবার (২৪ জুলাই)  দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামু ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল গোয়ালিয়া এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে  তাদেরকে আটক করা হয়। অভিযানকালে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তিনজন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। 

    পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খ দেহ তল্লাশি করে তাদের শরীরের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় ১১৪,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

    আটক নারীরা হলেন, সাকের আহমেদের স্ত্রী সাবেকুন নাহার (৪০), খায়রুল বাশারের স্ত্রী আমিনা আক্তার (৩০), এবাদুল্লাহর স্ত্রী সুমাইয়া আক্তার (২১)। তারা তিনজনই টেকনাফের দক্ষিণ হ্নীলার পশ্চিম রংগীখালী এলাকার বাসিন্দা।

    রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান রোধে আমাদের নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।

    তিনি আরও বলেন, উদ্ধারকৃত মাদক ও আটককৃতদেরকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন